
কৈলাশহর:
মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে ভোটারদের মদ-মাংস খাওয়ানো ও টাকা বিলির গুরুতর অভিযোগ বিধায়ক বীরজিৎ সিনহার। নির্বাচনী আচরণবিধির নিয়ম-নীতির তোয়াক্কা না করে মন্ত্রী টিংকু রায় পৌর পরিষদের প্রতিটি এলাকার যুবকদের মদ-মাংস খাওয়াচ্ছেন বলে গুরুতর অভিযোগ করলেন বিধায়ক বীরজিৎ সিনহা।এমনকি মন্ত্রী টিংকু রায় কৈলাশহর শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের হাতে টাকা তুলে দিচ্ছেন বলেও মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।উল্লেখ্য, ২৬শে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কৈলাশহরের কংগ্রেস ভবনে জেলা কংগ্রেস আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান।২৭শে নভেম্বর শুক্রবার পৌর পরিষদের ভোটের কয়েক ঘণ্টা পূর্বে বিধায়ক বীরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলনে মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেন।