পূর্ব-লুধুয়ার গৃহবধূর মৃত্যুর ঘটনায় আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতেসাব্রুম মহকুমার পূর্ব-লুধুয়া নতুন পাড়ায় গণধর্ষণের অভিযোগ এবং পরবর্তী সময়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ ঝুম্পা বণিক দেবনাথের মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতিতে আরও এক অভিযুক্ত পুলিশের হেফাজতে এসেছে বলে জানা যাচ্ছে।সূত্রের খবর, এই ঘটনায় অভিযুক্ত আরও একজন নিজে থেকে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বর্তমানে ওই অভিযুক্ত সাব্রুম পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য অব্যাহত রয়েছে।এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার প্রকৃত সত্য সামনে আসার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।