
খোয়াই:
খোয়াই জেলা প্রশাসন সম্পূর্ণ একটি ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করে যাতে করে প্রত্যেকটি স্কুলের ছাত্রীরা দেশ ও বিদেশের সফল নারীদের দেখে নিজেরা প্রভাবিত হয়। স্কুলের মেয়েদের আত্মচেতনার বিকাশ ঘটাতে খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ আজ ভিন্নধর্মী এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সরকারি শংসাপত্র এবং ট্রফি তুলে দেন। এ বিষয়ে জেলাশাসক রজত পান্থ বলেন, দেশ এবং বিদেশের সফল মহিলাদের ছবি নিয়ে তাদের প্রোফাইল তৈরি করা এবং ছাত্রীরা কিভাবে এবং কেন তাদের প্রতি বেশি প্রভাবিত হচ্ছে সে বিষয়গুলো নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করে জেলা ভিত্তিক স্কুলগুলোকে নিয়ে। এই প্রতিযোগিতায় মোট নয়জনকে আজ পুরস্কৃত করা হলো এবং স্বচ্ছ ভারত মিশন এর উপর অংকন প্রতিযোগিতায় এক ক্ষুদে স্কুল পড়ুয়াকে পুরস্কৃতও করা হয়। জেলাশাসক জানান জেলার পাঁচটি স্কুলে গ্যালারি তৈরি করা হয় সফল মহিলাদের ছবি দিয়ে। যা প্রতিনিয়ত দেখে ছাত্রীরা সফল মহিলাদের মত নিজেকে তৈরি করতে পারে এবং তার আত্মচেতনার বিকাশ ঘটে তার চেষ্টা করা হয়।