বক্স নগরে সীমান্ত এলাকা আশাবাড়িতে বিএসএফ এর অভিযান। এতে বেশ কয়েকজন স্থানীয় নাগরিকের আহত হিবার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ অনুসারে ৪৯ নং বিএসএফ ব্যাটেলিয়নের অভিযান চলে স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে। এতে মহিলা শিশু সহ বেশ কয়েকজনের আহত হবার অভিযোগ উঠে।
এতে স্থানীয় নাগরিক শাজাহান মিঞা (৬৫) উনার পুত্রবধূ খুদেজা বেগম (৩২), শাজানের মেয়ে সুইটি বেগম(৩২), জামাল মিঞা (৫৪) ছেলে ফেরদুস রহমান (২৩)অঙ্কিতা আক্তার (১৯) এদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তবে এই বিষয়ে বিএসএফ এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।