Home BREAKING NEWSতিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার গয়না দান করলেন এক দম্পতি, বাজার মূল্য ২০৬ কোটি টাকা

তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনার গয়না দান করলেন এক দম্পতি, বাজার মূল্য ২০৬ কোটি টাকা

by News On Time Tripura
0 comments 1 views

অন্ধ্রপ্রদেশ:

বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের নিকট ১২১ কেজি সোনা দান করলেন এক ব্যবসায়ী দম্পতি। যার বাজার মূল্য ২০৬ কোটি টাকা। উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

চেন্নাইয়ের বাসিন্দা বর্ধমান ও রাধিকা জৈন আনুষ্ঠানিকভাবে মূল্যবান এই অলঙ্কারগুলি মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। দানসামগ্রীর মধ্যে রয়েছে হীরা খচিত সোনার গয়না, সোনার মুকুট সহ নানা অলঙ্কার। মনে করা হচ্ছে, এটিই সাম্প্রতিককালে তিরুপতি মন্দিরের অন্যতম উল্লেখযোগ্য দান। কিন্তু কেন এত বড় দান করলেন এই দম্পতি। জানা গেছে ব্যবসায় লাভের পর, দৈনিক স্বপ্নের পর তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে। মুখ্যমন্ত্রী তাদের এই দানকে ভক্তির এই অনন্য উদাহরণ হিসেবে গন্য করেছেন।

Leave a Comment