Home BREAKING NEWSTripura-Bangladesh Border – বাংলাদেশ সীমান্তে ডাকাতের উপদ্রব, বাড়ছে চুরির ঘটনা।

Tripura-Bangladesh Border – বাংলাদেশ সীমান্তে ডাকাতের উপদ্রব, বাড়ছে চুরির ঘটনা।

by News On Time Tripura
0 comments 221 views

কৈলাশহরঃ

গতকাল গভীর রাতে কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার ২ নং ওয়ার্ড এলাকায় ১ ব্যক্তির বাড়িতে গরু ঘরের বেরা কেটে গরু চুরি করার চেষ্টা করে চোরের দল। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা সাধন দেবের বাড়িতে গতকাল গভীর রাতে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার কেটে ভারতে প্রবেশ করে উনার গরু ঘরের বেড়া কেটে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সাধন দেব তা বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় চোরের দল। উল্লেখ্য সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ১ নং দুই নং এবং ৩ নং ওয়ার্ড এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সাধন দেবের বাড়ি থেকে ৩০ মিটার দূরেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া। উক্ত বিষয় নিয়ে এলাকাবাসীরা একত্রিত হয়ে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্ডিপুর বিজেপি মন্ডলের এসসি মোর্চার মণ্ডল সভাপতি দুলাল কৃষ্ণ দাস বলেন এই এলাকায় বিগত এক থেকে দেড় মাস ধরে বিভিন্ন ধরনের পাচার বাণিজ্য চলছে রোহিঙ্গা এবং বাংলাদেশীও প্রবেশ করছে অবৈধভাবে সমরুরপার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেরা দিয়ে পাশাপাশি অনেক গরু চুরি হয়েছে ওই এলাকায় বিগত এক থেকে দের মাস আগে এমনকি ১৯৯ নং ব্যাটেলিয়ান বিএসএফ জোয়ানদের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলেন এর আগে এমন হয় নি কিন্তু যখন থেকে 199 নং ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা এই সীমান্তের দায়িত্বভার গ্রহণ করে তখন থেকেই গরু চুরি থেকে শুরু করে রোহিঙ্গা এবং বাংলাদেশী ভারতে প্রবেশ করা শুরু করেছে এছাড়াও তিনি আরো বলেন।

Leave a Comment