Home BREAKING NEWSরাজ্যে প্রবেশের পথে আসাম সীমান্তে আটক ১৭ কোটি টাকার নেশার কফ সিরাপ

রাজ্যে প্রবেশের পথে আসাম সীমান্তে আটক ১৭ কোটি টাকার নেশার কফ সিরাপ

by News On Time Tripura
0 comments 36 views

চুরাইবাড়ি:

চুরাইবাড়ি ওয়াচ পোস্টে ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক গাড়িচালকঅসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের রুটিন তল্লাশিতে উঠে এল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ পাচারের ঘটনা। সোমবার রাঁচি থেকে আগরতলাগামী একটি কন্টেইনার গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪ হাজার ৪৫০ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। মোট ২৩০টি কার্টুনে বোঝাই ছিল এই সিরাপ। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য ১৭ কোটি ২ লক্ষ ২৫ হাজার টাকা।এই ঘটনায় গাড়িচালক বিহারের নওয়াদা জেলার বাসিন্দা রাজেন্দ্র প্রসাদকে আটক করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে। এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment