Home BREAKING NEWSShyam Benegal Demise: প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল

Shyam Benegal Demise: প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল

by News On Time Tripura
0 comments 324 views

ডেস্ক রিপোর্টঃ

চলচ্চিত্র জগতে দেশের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্যাম বেনেগাল। পেয়েছেন ১৮টি জাতীয় পুরস্কার। পদ্মশ্রী এবং পদ্মভূষণ- সম্মানেও ভূষিত হয়েছেন চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল তারকা। ৯০ বছর বয়সে প্রয়াত বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন । সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত্যু হয়েছে তাঁর। ভারতীয় সিনেমার জগতে এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ছিলেন শ্যাম বেনেগাল। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিডনি সংক্রান্ত অসুখে ভুগছিলেন অনেকদিন ধরেই।

Leave a Comment