Home BREAKING NEWSসুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী

by News On Time Tripura
0 comments 7 views

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আগরতলা পুর নিগম, বিভিন্ন নগর পঞ্চায়েত এবং পুর পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্রের এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্যের সকল সম্মানিত ভোটার তথা জনসাধারণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।পাশাপাশি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী সকল ভোটকর্মী, নিরাপত্তাকর্মী এবং প্রশাসনের আধিকারিকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।”

মুখ্যমন্ত্রী দাবি করেছেন আগরতলা পুর নিগম সহ রাজ্যের সব কয়টি আরবান বডিতে অবাধ নির্বাচন হয়েছে। যদিও রাজধানী সহ সারা রাজ্যেই ভোটাধিকার বাধার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেছে বিরোধীরা।

Leave a Comment