Home অপরাধসাংবাদিকের দগ্ধ দেহ মিলল ছত্তীসগঢ়ের জঙ্গলে! ধৃত পঞ্চায়েত প্রধান-সহ চার

সাংবাদিকের দগ্ধ দেহ মিলল ছত্তীসগঢ়ের জঙ্গলে! ধৃত পঞ্চায়েত প্রধান-সহ চার

by News On Time Tripura
0 comments 239 views
প্রতিকী ছবি

রাইপুর , ছত্তীসগঢ়ঃ নিখোঁজ সাংবাদিক এবং আরটিআই কর্মীর দগ্ধ দেহাংশ মিলল ছত্তীসগঢ়ের জঙ্গলে। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ছত্তীসগঢ়ের কবিরধাম জেলার একটি জঙ্গল থেকে উদ্ধার হয় একটি দগ্ধ দেহাবশেষ। একটু দূরে উদ্ধার হয় একটি পোড়া মোটর বাইক। পুলিশের অনুমান, খুনের পর দেহ পোড়ানো হয়। তার পর প্রমাণ লোপাট করতে মোটর বাইকটি পুড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশ মনে করছে, ওই দেহাংশই নিখোঁজ সাংবাদিক বিবেক চৌবের। ৩২ বছরের সাংবাদিক গত ১২ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তাঁকে খুন করে পুড়িয়ে দিয়েছে বলে সন্দেহ পুলিশের। ইতিমধ্যে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে তারা। যাবতীয় প্রমাণ মিলবে ফরেন্সিক পরীক্ষার পর।

পুলিশ সূত্রে খবর, বিবেককে শেষ বার দেখা গিয়েছিল মোটর সাইকেলে করে তিনি স্থানীয় কুন্দপানি গ্রাম পার হচ্ছিলেন। তার পর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। শনিবার মাওবাদী প্রভাবিত এবং মধ্যপ্রদেশ সীমানায় দগ্ধ দেহাংশ উদ্ধার হয়েছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, বিবেকের সঙ্গে ঝামেলা হয়েছিল বক্করখর গ্রামের পঞ্চায়েত প্রধানের। জেরায় সেটা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত। তিনি জানান, তর্কাতর্কির সময় রাগে লাঠি দিয়ে সাংবাদিকের মাথায় আঘাত করেন তিনি। তাতে মৃত্যু হয় তাঁর। এর পর প্রমাণ লোপাট করার জন্য বিবেকের দেহ পুড়িয়ে দেন তাঁরা। পঞ্চায়েত প্রধানের সঙ্গীরা এর পর মোটর বাইকটি পুড়িয়ে সাংবাদিকের মোবাইল ফোনটা রেখেছিলেন অনেক দূরে।

banner

Leave a Comment