Home BREAKING NEWSরাজ্যে প্রবেশের পথে আসামে আটক দুই কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ

রাজ্যে প্রবেশের পথে আসামে আটক দুই কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ

by News On Time Tripura
0 comments 236 views

চুরাইবাড়িঃ

ফের একবার অসম থেকে রাজ্যে প্রবেশের পথে অসমের করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে আটক দুই কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ এসকাফ।ধৃত চালক ও সহ চালক। জানা গেছে,প্রতিদিনের ন্যায় চুরাইড়াড়ি ওয়াচ পোস্টের নাকা চেকিং এর সময় শনিবার কাকভোরে কলকাতা থেকে UP80DT/0499 নম্বরের একটি বারো চাকার লরি আগরতলা যাবার উদ্দেশ্যে নাকা পয়েন্টে আসে। তখন ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে পুলিশ গাড়িটি তল্লাশি করে। তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা টাইলসের ভেতর থেকে ২১৫ কার্টুনে মোট ৩৮ হাজার ২০০ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করে অসম পুলিশ।জানা গেছে উদ্ধারকৃত এসকাফের কালোবাজারী মূল্য প্রায় দুই কোটি টাকা।এদিকে লরির চালক চন্দ্রশেখর তেওয়ারি ও সহচালক রামসাগর তেওয়ারিকে আটক করেছে অসম পুলিশ।তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলাও রুজু করে এদিন করিমগঞ্জ আদালতে সোপর্দ করা হয়। অসম পুলিশের জেরায় ধৃত চালক জানিয়েছে,এই বিশাল নেশা সামগ্রীগুলি বহিঃ রাজ্য থেকে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

Leave a Comment