Home BREAKING NEWSমা হল এক পুরুষ বিড়াল

মা হল এক পুরুষ বিড়াল

by News On Time Tripura
0 comments 205 views

উদয়পুরঃ

প্রকৃতি তার সৃষ্টির অনন্য ক্ষমতা দান করেছে মাকে। এই পৃথিবিতে নতুনকে জন্ম দেওয়ার ক্ষমতা মায়ের কাছেই আছে। আর সেই জন্যই মায়ের কদর সবার উপর। কিন্তু এযেন প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানানোর মত ঘটনা। শিশু জন্মের ক্ষমতা এবার পিতার কাছেও। অবাক হচ্ছেন , তো শুনুন এক নজিরবিহীন অভিনব ঘটনা। আধুনিক চিকিৎসা জগৎ আজ অনেক উন্নত। আর এই উন্নয়নের ক্ষমতায় মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। কিন্তু এই ঘটনায় কোন মানুষ নয় একটি পশু তার অনন্য ক্ষমতার পরিচয় দখাল।

মা হল এক পুরুষ বিড়াল। হ্যা অবাক করার মত ঘটনা রাজ্যের উদয়পুরে। প্রথমে আমাদেরও বিশ্বাস হয়নি। পরে একে একে অনেক তথ্যই আমাদের অবাক করে দিয়ে এই ঘটনায় আমাদের আগ্রহ বাড়িয়ে তুলল। পুরুষ বিড়াল জন্ম দিল এক বিড়াল ছানা। আর এই ঘটনার পর রিতিমত সংবাদের চর্চায়  উদয়পুরের  দক্ষিণ চন্দ্রপুরের  খিল এলাকায় অনিল বিশ্বাসের বাড়ি। পশু চিকিৎসকরাও হতবাক। আর হতবাক আমরাও।

তবে এর বৈজ্ঞানিক যুক্তি কি ? প্রশ্নটা তুলা থাকলেও উত্তরটা এখনো স্পষ্ট নয়। আমরা আগামী প্রতিবেদনে এই রহস্য ভেদের চেষ্টা করব ।

banner

Leave a Comment