Home BREAKING NEWSমন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে সিপাহীজলায় বিকশিত ভারত সংকল্প যাত্রা বিষয়ক পর্যালোচনা বৈঠক

মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে সিপাহীজলায় বিকশিত ভারত সংকল্প যাত্রা বিষয়ক পর্যালোচনা বৈঠক

by News On Time Tripura
0 comments 231 views

বিশ্রামগঞ্জঃ

রাজ্য সরকারের খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরহিত্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক সিপাহীজলা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এই পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দে্‌ ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, জেলাশাস, নাগেশ কুমার বি সহ আরো অনেকেই। পর্যালোচনা বৈঠকে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় কিভাবে জেলায় সফলতার সঙ্গে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় সফল করার জন্য ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার যে প্রচেষ্টা নিয়েছে তার জন্য রাজ্যভিত্তিক একজনকে প্রভারী হিসাবে নিয়োগ করা হয়েছে। ভারত সরকারের এডিশনাল সেক্রেটারি এম নাগরাজকে রাজ্য প্রভারী করে রাজ্যের প্রত্যেকটি জেলায় এক জন আইএএস আইএফএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি প্রত্যেকটি জেলায় এক জন করে মন্ত্রীকেও দায়িত্ব দেয়া হয়েছে। সিপাহীজলা জেলায় সুশান্ত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে । তাই সকলে মিলে এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন দ্বিতীয় পর্যায় সফলতার সঙ্গে শেষ করতে হবে বলে আবেদন রাখেন মন্ত্রী । তিনি আরো বলেন প্রতি ঘরে সুশাসন প্রথম পর্যায়ে মোট ২২ লক্ষ লোককে বিভিন্নভাবে সুবিধা দিয়েছে সরকার। যাদের কাছে আমরা পৌঁছা সম্ভব হয়নি, দ্বিতীয় পর্যায়ে তাদের কাছে পৌছতে হবে।

Leave a Comment