Home BREAKING NEWSভবঘুরে বৃদ্ধাকে ধর্ষন, আটক পাষন্ড !

ভবঘুরে বৃদ্ধাকে ধর্ষন, আটক পাষন্ড !

by News On Time Tripura
0 comments 221 views

বিশালগড়ঃ কুলাঙ্গারের লালসার শিকার ভবঘুরে বৃদ্ধা। নির্জন রাতের সুযোগে এক অসহায় বৃদ্ধার উপর নিজের পাশবিক লালশা চরিতার্থ করল এক অমানুষ। সামাজিক অবক্ষয়ের আরও একটি নেক্কার জনক ঘটনার সাক্ষী হল বিশালগড়। এক কুলাঙ্গারের লালসার শিকার হল ভবঘুরে বৃদ্ধা। ঘটনা শনিবার গভীর রাতে বিশালগড় থানাধীন করইমুরা বাজারে। প্রবল বৃষ্টির মধ্যে করইমুড়া বাজারের পরিত্যক্ত কংগ্রেস ভবনের ভিতরে আশ্রয় নেওয়া এক ভবঘুরে বৃদ্ধার উপর পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠে গজারিয়া এলাকার নিতাই দাস নামে এক পাষণ্ডের বিরুদ্ধে। পরে স্থানীয়রা ভবঘুরের চিৎকার শুনে ঘটনাস্থল ছুটে গেলে তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত নিতাই দাস। স্থানীয় যুবকদের তৎপরতায় আটক করা হয় অভিযুক্তকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে পুলিশ। ভবঘুরে মহিলার উপর পাশবিক নির্যাতনের ঘটনা চাউর হতেই ছি ছি রব এলাকায়। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি তুলেছে সচেতন মহল।

Leave a Comment