Home BREAKING NEWSবাংলাদেশ ভারতের প্রবেশের পথে ধৃত তিন

বাংলাদেশ ভারতের প্রবেশের পথে ধৃত তিন

by News On Time Tripura
0 comments 199 views

ধর্মনগরঃ বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের মাটিতে প্রবেশের পথে সীমান্ত রক্ষী জোয়ানের হাতে ধৃত তিন।ধৃতরা অধীর দাস(৫৬),মিনু দাস(৪১)।বাড়ি অসমের শিলচরের বরখলা।অপরজন অজিত দাস(৬০)।বাড়ি বাংলাদেশে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন বৈঠাংবাড়ি মালাকার বস্তি এলাকায়। জানা গেছে, বুধবার বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে মালাকার বস্তি এলাকার কর্তব্যরত ১৩৯ নং সীমান্ত রক্ষী জোয়ান দুজন পুরুষ ও একজন মহিলা অনুপ্রবেশকারীকে আটক করে। তারপর বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ধৃত তিনজনকেই ধর্মনগর থানার হাতে তুলে দেয়। পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জানতে পারে ধৃত অধীর দাস ও মিনু দাস স্বামী স্ত্রী। তাদের বাড়ি শিলচরের বরখলায়। অপরজন অজিত দাস।তার বাড়ি বাংলাদেশে বলে পুলিশের দাবি।তবে ধৃত ব্যক্তির দাবি তার বাড়ি পানিসাগর থানা এলাকায়। সকলেই অবৈধভাবে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল।আর ফেরার পথেই ঘটে বিপত্তি বলে তাদের দাবি। এদিকে স্হানীয় থানার ওসি শিবু রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মামলা তদন্ত পক্রিয়াধীন। খতিয়ে দেখা হচ্ছে তাদের বাড়ির ঠিকানা। তিনি আরো জানান, শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।

Leave a Comment