Home BREAKING NEWSনাবালিকা মেয়েকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা,ধৃত ভিন্ন ধর্মী যুবক

নাবালিকা মেয়েকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা,ধৃত ভিন্ন ধর্মী যুবক

by News On Time Tripura
0 comments 185 views

ধর্মনগরঃ

পি আর টি সি হেয়ারিং করে বাড়ি ফেরার পথে ভিন্ন ধর্মী যুবক দ্বারা নাবালিকা মেয়েকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টা।
ঘটনায় এক যুবক আটক হলেও অপর দুই যুবক পলাতক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ডুপিরবন্ধ লালছড়া এলাকায়।গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে চারটা নাগাদ ডুপিরবন্ধ লালছড়া এলাকার এক নাবালিকা মেয়ে পি আর টি সির হেয়ারিং করে উপ্তাখালি তহশিল কাছারি অফিস থেকে বাড়ি ফিরছিল।তখন বাইক সামনে দাঁড় করিয়ে নাবালিকা মেয়েটির পথ আটকে কু প্রস্তাব সহ শ্লীলতাহানির চেষ্টা চালায় ধর্মনগর থানা এলাকার লাতুগাও এলাকার চার নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিকের পুত্র দিলোয়ার হোসেন বলে নাবালিকার অভিযোগ।তখন দিলোয়ারের সাথে অপর দুই যুবক ছিল।একটা সময় নাবালিকার সাথে ধস্তাধস্তি সহ তার ব্যাগ ছিনিয়ে নেয় অভিযুক্ত বলেও নাবালিকার অভিযোগ।তখন নাবালিকার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে নিজেদের বাঁচাতে দুজন বাইক নিয়ে কেটে পড়লেও অভিযুক্ত দিলোয়ারকে আটক করেন স্হানিয় জনগণ।পরবর্তীতে ধর্মনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে স্হানীয় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে।যদিও পুলিশের হাতে আটকা পড়ে নিজেকে আড়াল করতে ধৃত যুবক জানায়,নাবালিকা মেয়ের সাথে তার অনেকদিনের ভালোবাসার সম্পর্ক রয়েছে। এদিকে স্হানীয় থানার পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার সাড়ে তিন ঘন্টা পেরিয়ে গেলেও উভয় পরিবারের তরফে থানায় কোন ধরনের অভিযোগ জমা পড়েনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।তবে সম্প্রতি দেশের আনাচে কানাচে যেভাবে লাভ জেহাদের মতো নারকিয় রোমহর্ষক ঘটনা সংঘটিত হচ্ছে অনুরুপ ঘটনার পুনরাবৃত্তি হয়তোবা বৃহস্পতিবার উত্তর জেলায় ঘটে যেতো।

Leave a Comment