Home BREAKING NEWSত্রিশ লক্ষ টাকার গাঁজা সহ আটক এক

ত্রিশ লক্ষ টাকার গাঁজা সহ আটক এক

by News On Time Tripura
0 comments 209 views

চুরাইবাড়িঃ আবারো অসমে পাচারের পথে উত্তর জেলার চুরাইবাড়ি পুলিশের হাতে আটক লরি বোঝাই ত্রিশ লক্ষ টাকার শুকনো গাঁজা।সাথে আটক লরি চালক। ধৃত চালকের নাম নারায়ন রূপিণী(২৪),পিতা বিজয় রুপিনী।বাড়ি জিরানিয়া থানাধীন সিনাইকামি সাধুপাড়াতে।জানা গেছে, শনিবার কাকভোরে চুরাইবাড়ি থানার সম্মুখের ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময় একটি গাঁজা বোঝাই লরি আটক করে স্হানীয় থানার পুলিশ।পরে HR55S/2449 নম্বরের দশ চাকার গোপন কেভিন থেকে ৩৮ প্যাকেটে ৩৮৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরি চালক নারায়ন রুপিনিকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুরাইবাড়ি থানার পুলিশ জানিয়েছে, থানার নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলাকালীন সময়ে উঠে আসে এ সাফল্য। উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক ত্রিশ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ একটি এনডিপিএস ধারার মামলা রুজু করে তদন্তে নেমেছে। পাশাপাশি লরি বোঝাই গাঁজা স্হানীয় থানার হেফাজতে রয়েছে।ধৃত চালককে এদিন ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করে পুলিশ।

Leave a Comment