Home BREAKING NEWSত্রিপুরা থেকে অস‌মে প্রবে‌শের মু‌খে আটক ‌দেড় কো‌টি টাকা গাঁজা, ধৃত দুই

ত্রিপুরা থেকে অস‌মে প্রবে‌শের মু‌খে আটক ‌দেড় কো‌টি টাকা গাঁজা, ধৃত দুই

by News On Time Tripura
0 comments 259 views

ধর্মনগরঃ

ত্রিপুরা পুলিশের চোখে ধূলো দিয়ে অস‌মে প্রবে‌শের মু‌খে করিমগঞ্জ জেলার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে আটক ডাম্পার গাড়ি বোঝাই ‌দেড় কো‌টি টাকা শুকনো গাঁজা।সাথে আটক চালক ও সহ চালক। শ‌নিবার সকাল দশটা নাগাদ ত্রিপুরা সীমান্ত অ‌তিক্রম ক‌রে টিআর(শূণ‌্য এক)এইউ(এক সাত শূণ‌্য এক)নম্ব‌রের এক‌টি ডাম্পার গাড়ি অস‌মে প্রবেশ করলে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ গাড়িটি দাড় করায়।তখন চালক ও সহ চালকের গতিবিধি দেখে অসম পুলিশের সন্দেহ হলে যথারীতি ডাম্পার গাড়ির ব‌ডি‌তে থাকা গোপন চেম্বার থে‌কে বিরা‌শি প‌্যা‌কে‌টে এক হাজার ছয়`শ চ‌ল্লিশ কে‌জি শুক‌নো গাঁজা উদ্ধার হয়।যার কালোবাজারি মুল‌্য দেড় কো‌টি টাকার উপ‌রে হ‌বে বলে জানিয়েছে অসম পুলিশ।এ কা‌ন্ডে ল‌রির চালক ও সহ চালক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।ধৃত‌দের নাম যথাক্রমে ফ‌জির আলী ও রা‌কেশ গা‌জি।উভ‌য়ের বা‌ড়ি ত্রিপুরা রাজ্যে।অসম পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।তা‌দের‌কে র‌বিবার করিমগঞ্জ জেলা আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লেও জানিয়েছে অসম পু‌লিশ।

Leave a Comment