Home BREAKING NEWSজুমচাষ করার সময় বজ্রাঘাতে নিহত যুবক

জুমচাষ করার সময় বজ্রাঘাতে নিহত যুবক

by News On Time Tripura
0 comments 224 views

শান্তিরবাজারঃ ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার বেলা ৩ টা ১৫ মিনিট নাগাদ শান্তির বাজার জেলা হাসপাতাল থেকে থানায় খবর আসে দেবীপুর এডিসি ভিলেজের উজান লাউগাং এলাকাথেকে এক যুবকের মৃতদেহ নিয়ে আসাহয়েছে।  এই খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর কারন নিয়ে তদন্তে নেমেছেন। এলাকার লোকজন ও বাড়ীর লোকজনের সঙ্গে কথাবলে জানাযায় বৃষ্টির সময় জুমের কাজ করতেগিয়ে বজ্রপাতে প্রান হারায় শৈলেন্দ্র রিয়াং ।  পরবর্তীসময় পরিবারের লোকজন শৈলেন্দ্র রিয়াংকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃতবলে ঘোষনা করে।  এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান পরিবারের লোকজন ও এস আই সুজিত সরকার।  আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজেনর হাতে তুলে দেওয়াহবে।  শৈলেন্দ্র রিয়াং এর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমেএসেছে।

Leave a Comment