Home BREAKING NEWSজামাই পুলিশ সাব ইন্সপেক্টর, শ্বশুর করছে দেশি মদের ব্যবসা

জামাই পুলিশ সাব ইন্সপেক্টর, শ্বশুর করছে দেশি মদের ব্যবসা

by News On Time Tripura
0 comments 282 views

গোলাঘাটি:

পুলিশের সাব ইন্সপেক্টর জামাইয়ের নাম ভাঁড়িয়ে চলা মদ ব্যবসায়ী শশুরের শেষ রক্ষা হলো না, মদের বোতলসহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা হানা দিল মদ ব্যবসায়ীর মদের
ঠেকে। ঘটনার বিবরণে জানা যায় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চন মালা বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি চুলাই মদ বিক্রি করে আসছে সন্তোষ দেবনাথ নামে এক ব্যক্তি। স্থানীয় কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীরা একাধিকবার মদ ব্যবসায়ি সন্তোষ দেবনাথকে মদ ব্যবসা বন্ধ করার জন্য বলে কিন্তু সন্তোষ দেবনাথ অবৈধ মদের ব্যবসা কোনভাবে ছাড়তে পারেনি। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাঞ্চনমালা সবজি বাজারে মদ বিক্রি করে চলেছে। মদ ব্যবসায়ী সন্তোষ দেবনাথের মেয়ের জামাই ত্রিপুরা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত আর তাই মেয়ের জামাইয়ের দাপট দেখিয়ে এতদিন অবৈধভাবে মদের ব্যবসা চালিয়ে আসছিল। বেশ কয়েকবার কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীরা, সন্তোষ দেবনাথ এর মদের ব্যবসায় বাধা দিতে আসলে মেয়ের জামাই সাব ইন্সপেক্টরকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে আসছিল, তবে সন্তোষ দেবনাথ এর এই ধরনের কার্যকলাপ কোনভাবেই সহ্য হচ্ছিল না কাঞ্চনমালা বাজার ব্যবসায়ীদের। অবশেষে বুধবার রাতে স্থানীয় বাজার ব্যবসায়ীরা একত্রিত হয়ে সন্তোষ দেবনাথের মদের ঠেকে অভিযান চালায়। বাজার ব্যবসায়ীরা সেদিন অভিযান চালিয়ে অনেকগুলো মদের বোতল এবং ড্রাম ভর্তি দেশি চোলাই মদ নষ্ট করে ফেলে। পরে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ও টি এস আর বাহিনী ছুটে এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে সন্তোষ দেবনাথের মদের ব্যবসার দৃশ্য দেখতে পেয়ে হতবাক। পুলিশের পক্ষ থেকে জানা গেছে মদ ব্যবসায়ী সন্তোষ দেবনাথের মদ ব্যবসা বন্ধ করতে আইনি পথে যা যা করণীয় তাই করা হবে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে সন্তোষ দেবনাথের এই মদের ব্যবসার কারণে কাঞ্চনমালা বাজার সহ বাজারের আশেপাশের এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই বাজার ব্যবসায়ীদের দাবি সন্তোষ দেবনাথ এর এই অবৈধ মদের ব্যবসা বন্ধ করতে আইন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Comment