Home BREAKING NEWSচুরি করতে গিয়ে ধরা পড়ল পঞ্চায়েত মেম্বারের ছেলে

চুরি করতে গিয়ে ধরা পড়ল পঞ্চায়েত মেম্বারের ছেলে

by News On Time Tripura
0 comments 305 views

কমলাসাগর: এবার চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা পরল পঞ্চায়েত মেম্বার এর ছেলে। এমনই ঘটনা প্রত্যক্ষ হল মধুপুর থানাধীন পাথারিদ্বার এলাকায়। যারা গেছে ওই এলাকার বিল্লাল মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতিতে দরজা ভেঙে চুরি কান্ড সংঘটিত করার চেষ্টা করে একদল দুষ্কৃতী। পরে স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে এগিয়ে আসতেই জঙ্গলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী বাহিনী। কিন্তু পরবর্তী সময় ওই দুষ্কৃতীদের মধ্যে বাকি সবাই পালিয়ে গেলেও সরজিত চৌধুরী নামে এক যুবককে আটক করে এলাকাবাসী। স্থানীয়দের অভিমত ওই চুরি কাণ্ডের সাথে যুক্ত ছিল এই যুবক। জানা গেছে আটককৃত যুবক আবার মধুপুর থানাধীন কামারহাটি পঞ্চায়েতের মেম্বার যোগেশ চৌধুরীর পুত্র।

বিল্লাল মিয়া।অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানা পুলিশ এবং অভিযুক্ত সরজিত চৌধুরী নামে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মধুপুর থানার সাব ইন্সপেক্টর অনিমেষ পাল জানিয়েছে আটক করার সময় যুবকটি মদমত্ত অবস্থায় ছিল তবে চুরি কাণ্ডের সাথে সে যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টি তদন্তের মাধ্যমে জানা যাবে।বাইট:- পুলিশ।স্থানীয়দের অভিযোগ আটককৃত যুবক নেশা, জুয়া, চুরি সহ একাধিক অসামজিক কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। ফলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে এলাকা থেকে।

Leave a Comment