Home BREAKING NEWSকয়েক দশক ধরে উত্তরপ্রদেশে বাস করছেন ২২ পাক মহিলা, তাদের প্রায় শ’খানেক সন্তান । এবার নজর সুরক্ষা এজেন্সির..!

কয়েক দশক ধরে উত্তরপ্রদেশে বাস করছেন ২২ পাক মহিলা, তাদের প্রায় শ’খানেক সন্তান । এবার নজর সুরক্ষা এজেন্সির..!

by News On Time Tripura
0 comments 161 views

ডেস্ক রিপোর্টঃ

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারতে থাকা পাকিস্তানী নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করেছে ভারত সরকার। দেশের আভ্যন্তরীন সুরক্ষার কারনেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত বলে দাবী। এর মধ্যে স্বল্পমেয়াদী ভিসা প্রাপ্ত পাকিস্তানী নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানো হলেও দীর্ঘ মেয়াদী ভিসা নিয়ে অনেক পাকিস্তানী নাগরিক ভারতে দীর্ঘ সময় ধরে বসবাস করছে। এইসকল বিষয় গুলিকেও দেশের সুরক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে সুরক্ষা এজেন্সি। এর মধ্যেই উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।  দীর্ঘমেয়াদি ভিসায় মুরাদাবাদে কয়েক দশক ধরে বাস করছেন ২২ জন পাকিস্তানি মহিলা। তাদের সব মিলিয়ে অন্তত ১০০ জন সন্তান রয়েছে । যারা এখন ভারতের স্থায়ী বাসিন্দা। রয়েছেন দু’জন পুরুষও, যাঁরা আদতে পাক নাগরিক। ভারতীয়দের সঙ্গে বিবাহ সূত্রে পাকিস্তান থেকে এ দেশে এসেছিলেন তারা অনেকেই । সেই থেকে এই ২৪ জনের ঠিকানা উত্তরপ্রদেশের মোরাদাবাদ। তাদের মধ্যে অনেকেই এখন বার্ধক্য দশায়। তবে এই ২২টি পরিবারের যাবতীয় পরিচয়পত্র ও নথি খতিয়ে দেখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। অনেক ক্ষেত্রে দীর্ঘকালীন ষড়যন্ত্রের ভিত্তিতে অনেক গুপ্ত এজেন্টদের অন্যদেশে পাঠানো হয়। তাই বর্তমান যুদ্ধকালীন আবহে এইসকল বিষয়গুলি অত্যাধিক গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সুরক্ষা এজেন্সিগুলি। এ বিষয়ে মোরাদাবাদ জেলা পুলিশ সুপার কুমার রণবিজয় সিংহ জানিয়েছেন এই বিষয়ে বিষদ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Leave a Comment