Home রাজ্যকমলাসাগরের কসবায় দূর্যোগ মোকাবিলা মহড়া

কমলাসাগরের কসবায় দূর্যোগ মোকাবিলা মহড়া

by News On Time Tripura
0 comments 271 views

কমলাসাগরঃ

বিশালগড় মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার কমলা সাগর মায়ের মন্দির সংলগ্ন কুমিল্লা ভিউ গেস্ট হাউস এবং কমলা সাগর লেইকে দুর্যোগ মোকাবেলার এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় অংশগ্রহণ করে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহাকুমা পুলিশ অধিকারীক পান্নালাল সেন, বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর, টি এস আর, এনডিআরএফ, বিশালগড় পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, মধুপুর থানার পুলিশ, সিভিল ডিফেন্স সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মরা। দুর্যোগ মোকাবেলার জন্য এই মহড়ায় দেখানো হয়েছে দুর্যোগপূর্ণ অবস্থায় উদ্ধারকারীরা কিভাবে উদ্ধার কার্য চালায় এবং কিভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো হয়।তার পাশাপাশি দুর্যোগপূর্ণ অবস্থায় জলে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। দুর্যোগপূর্ণ অবস্থায় মানুষের কি কি করণীয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা কিভাবে উদ্ধার কাজ চালায় সেই বিষয়ে এই মহড়া অনুষ্ঠিত হয়।।

Leave a Comment