Home BREAKING NEWSওএনজিসির গাড়ির কারনে রাস্তা ভাংছে, এলাকাবাসির অবরোধ

ওএনজিসির গাড়ির কারনে রাস্তা ভাংছে, এলাকাবাসির অবরোধ

by News On Time Tripura
0 comments 180 views

সাব্রুমঃ

রাস্তা সংস্কারের দাবিতে সাব্রুম মহকুমায় বৈষ্ণবপুর থেকে মাগ্রুম যাওয়ার মূল সড়কের বনরাইবাড়ী এলাকাতে রাস্তা অবরোধ করে বসেন এলাকার গিরিবাসীরা । এলাকাবাসীর বক্তব্য বহুদিন ধরে ওএনজির বড় বড় গাড়ি চলাচলের ফলে রাস্তার বেহাল অবস্থার দরুন নিত্যদিনের বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা ।

যার কারনে মঙ্গলবার ভোর 4 ঘটিকা থেকে বিকাল প্রায় ৩ঃ৩০ টা পর্যন্ত পথ অবরোধ করে এলাকার জনজাতি জনগণ। পরবর্তী সময় ওএনজিসি’র কর্তাদের সাথে কথা বলে অবরোধস্থল খালি করেন জনগণ। আগামী তিন দিনের মধ্যে এই গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতির কাজে হাত দেবেন বলে জানান ওএনজিসি কর্তৃপক্ষ।

Leave a Comment