Home BREAKING NEWSআসামে সরকারি কর্মচারীদের নয়া পোশাকবিধি! নিষিদ্ধ জিনস,টি-শার্ট,চটি

আসামে সরকারি কর্মচারীদের নয়া পোশাকবিধি! নিষিদ্ধ জিনস,টি-শার্ট,চটি

by News On Time Tripura
0 comments 2 views

আসাম সরকারের নতুন নির্দেশিকায় সরকারী কর্মচারীদের পোশাকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপ-সচিব মানস জ্যোতি বরুয়ার স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে পুরুষদের ফরমাল ট্রাউজার ও শার্ট অথবা কুর্তা, ধুতি ও পাজামার মতো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে অফিসে আসতে করবেন  । অন্যদিকে, মহিলাদের সালোয়ার, শাড়ি বা মেখেলা পরারও পরামর্শ দেওয়া হয়েছে। লেগিংস, জিন্স, টি-শার্টের মতো পোশাক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এখানেই শেষ নয়। কর্মীদের পরিচ্ছন্ন ও হালকা রঙের পোশাক পরারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, জুতো পরার ক্ষেত্রেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, অফিস পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জুতো পরতে হবে। চটি পরে কোনওভাবেই অফিসে আসা যাবে না। নির্দেশের লঙ্খন হলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়। এই নির্দেশিকার পর এবার আসামে সরকারী কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। অনেকে এর সমর্থন করলেও অনেকেই আবার বিরোধিতাও করছেন।

প্রতীকী ছবি

Leave a Comment