Home BREAKING NEWSঅবৈধ মিল থেকে লক্ষাধিক টাকার লগ উদ্ধার

অবৈধ মিল থেকে লক্ষাধিক টাকার লগ উদ্ধার

by News On Time Tripura
0 comments 237 views

বিশালগড়ঃ

জেলা বন আধিকারিক সুমিত দাসের কাছে মঙ্গলবার দুপুরে খবর আসে বিশালগড় তালতলা এলাকায় বনদস্যরা অবৈধভাবে গাছের লগ চিরাই করেছে। পাশাপাশি অবৈধভাবে বাজারে বিক্রি করে দিচ্ছে। খবর পেয়ে জেলা বনদপ্তরের আধিকারিক সহ চড়িলাম বনদপ্তরের কর্মীরা দ্রুত অভিযান চালায় তালতলা এলাকায়। তালতলা এলাকায় অভিযান চালানোর পথে হঠাৎ ঘনিয়ামাড়া এলাকায় TR01Z1636 নাম্বার একটি গাড়ি করে বনদুস্যরা অবৈধ গাছের লক পাচার করছিল। ঠিক সেই সময়ই জেলা বনদপ্তরের আধিকারিকের গাড়ি সহ বনকর্মীদের দেখতে পেয়ে অবৈধ গাছের লগ বোঝাই গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে জেলা বনদপ্তরের আধিকারিক সমীর দেব সহ বনকর্মীরা গাড়ি বোঝাই অবৈধ গাছের লগ সহ গাড়িটি আটক করে নিয়ে যায় বনদপ্তরের অফিসে। তারপর অভিযান চালায় তালতলা এলাকায় সেখানে অভিযান চালানোর পূর্বেই বনদুস্যরা বন কর্মীদের আসার আগাম খবর পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে জেলা বনদপ্তরের আধিকারিকসহ বন কর্মীরা নাম্বারবিহীন একটি গাড়ি সহ জেনারেটর ও একটি স-মিল উদ্ধার করে। জানাযায় দীর্ঘদিন যাবত তালতলা এলাকায় বনদুস্যরা প্রতিনিয়ত অবৈধভাবে গাছের লগ চেরাই করে বাঁকা পথে বাজারে বিক্রি করে যাচ্ছে। জেলা বনদপ্তর আধিকারিক জানিয়েছেন উক্ত ঘটনাগুলির সাথে জড়িত অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment