Home BREAKING NEWSঅঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ডেপুটেশন

by News On Time Tripura
0 comments 182 views

বিলোনিয়াঃ সাড়া রাজ্যের প্রত্যেকটি জেলার সাথে দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সহায়িকারা তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী সমীপে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা আধিকারিক এর নিকট ডেপুটেশন প্রদান করে। যদিও দক্ষিণ জেলায় এই ডেপুটেশন নেওয়ার জন্য জেলা আধিকারিক কিংবা সিডিপিও কেউই উপস্থিত ছিলেন না। তাই বাধ্য হয়ে একজন করনিকের কাছে তাদের ডেপুটেশন প্রদান করে। দৃষ্টিকটু মনে হলেও এটাই বাস্তব। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা জানায় উচ্চ আদালতের রায় অনুসারে তাদের চাকুরীর মেয়াদ ৬৫ বছর বাতিল না করে বহাল রাখার জন্য সরকারের কাছে এই আবেদন জানানো হয়। এছাড়াও অবসর গ্রহণের পর অঙ্গনওয়ারী কর্মীদের ৫০০০ টাকা এবং সহায়িকাদের তিন হাজার টাকা পেনশন দেওয়ার দাবি জানান। অবসরকালীন গ্রাচুইটি হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মীদের তিন লক্ষ টাকা এবং সহায়িকাদের দেড় লক্ষ টাকা দেওয়ার দাবি জানান। সবশেষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের সরকারি কর্মচারী মর্যাদা দেওয়া এবং বেতন ভাতা 18 হাজার ও নয় হাজার করার আবেদন জানান। বৃদ্ধ বয়সে এসে তাদের যাতে কষ্ট করতে না হয় তার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা। অঙ্গনওয়ারী কর্মীদের সাথে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ দক্ষিণ জেলা কমিটির সভাপতি মানিক লাল পাল এবং অফিস সম্পাদক শিবতোষ মজুমদার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

Leave a Comment