📌 আবারো পাশ্ববর্তী রাজ্য মিজোরামে পাঁচ কোটি টাকার অধিক ইয়াবা ট্যাবলেট সহ আটক রাজ্যের এক যুবক। 📌 ধৃত যুবকের নাম জাহির হোসেন (২৩,পিতা মনাই মিয়া)। 📌 বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন যুবরাজ নগরের মঙ্গলকালি এলাকায়। 📌 শুক্রবার বিকেলে মিজোরাম পুলিশ,সিআইডি ও বিএসএফ এর যৌথ অভিযানে আইজলের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে AS25EC/1856 নম্বরের ট্রাক গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। 📌 ধৃত যুবক ট্রাক গাড়ির চালক।