Home BREAKING NEWSছেলের বাইক থেকে ছিটকে পড়ে আহত মা

ছেলের বাইক থেকে ছিটকে পড়ে আহত মা

by News On Time Tripura
0 comments 237 views

বিশালগড়ঃ

ছেলের বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত মা। ঘটনা রবিবার বিকেলে বিশালগড় মধ্য বাজার এলাকায়। জানা গেছে বিশালগড় আমবাগান এলাকার রুমা রাণী সাহা তার ছেলের TR07D9826 নম্বরের বাইকে করে আগরতলা যাচ্ছিল। বিশালগড় মধ্য বাজারে পৌঁছে বাইক থেকে ছিটকে পরে যায় সে। এতে গুরুতর আহত হয় সে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করে দেয়।

Leave a Comment