Home BREAKING NEWSঅষ্টম শ্রেনীতে পড়ুয়া সন্তান ও সংসার ফেলে হঠাৎ নিখোঁজ গৃহবধূ

অষ্টম শ্রেনীতে পড়ুয়া সন্তান ও সংসার ফেলে হঠাৎ নিখোঁজ গৃহবধূ

by News On Time Tripura
0 comments 265 views

শান্তিরবাজারঃ

আরও এক গৃহবধূ নিখোঁজ। অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছেলে সহ স্বামীকে নিয়ে সংসার। আর হঠাত করেই সংসার ও সন্তান ফেলে একদিন গৃহবধূ নিখোঁজ। এলাকায় গুঞ্জন প্রেমিকের সাথেই পালিয়েছে গৃহবধূ। তবে ক্রম বর্ধমান এই সামাজিক ব্যাধি অবক্ষয়ের রুপ নিচ্ছে রাজ্যে। নিখোঁজ গৃহবধূকে ফিরেপেতে সংবাদমাধ্যমের দারস্থ হলেন অসহায় সন্তান ও গৃহবধূর স্বামী। ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজারের সুভাষ কলোনী এলাকার বাসিন্দা মধুসূধন সরকারের সহধর্মীনি বিজয়া দশমীর পরের দিন থেকে নিখোঁজ হয়ে পরে।  জানা যায় গৃহবধূ পাশ্ববর্তী একটি ঠাকুরের আশ্রমে গিয়েছিলো।  সেখান থেকে গৃহবধূ আর বাড়ি ফিরেনি। পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে উনার স্বামী শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পরেও গৃহবধূর কোনো প্রকার খোঁজ না পেয়ে গৃহবধূর স্বামী ও ছেলে সংবাদমাধ্যমের দারস্থ হন। অষ্টম শ্রেনীতে পড়ুয়া ছেলে মাকে ফিরে আসতে অনুরোধ করে। 

Leave a Comment