Home BREAKING NEWSবিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মৃত্যু এক শ্রমিকের

বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মৃত্যু এক শ্রমিকের

by News On Time Tripura
0 comments 218 views

বিশালগড়ঃ

বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মৃত্যু এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম নির্মল দেবনাথ। ঘটনা বিশালগড় থানাধীন চন্দ্রনগর এলাকায়। মৃতের স্ত্রী জানিয়েছেন, বুধবার সকালে নারাউড়াস্থিত বাড়ি থেকে ১ নং চন্দ্রনগর এলাকার সুমন দেবনাথের বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করতে যান নির্মল দেবনাথ নামের ওই শ্রমিক। কাজ চলাকালীন বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পরে নির্মল দেবনাথ। পরে তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে মৃতের পরিজনদের মধ্যে।

Leave a Comment