Home BREAKING NEWSপা পিছলে নদীতে পরল বৃদ্ধ, প্রত্যক্ষদর্শীদের সহায়তায় প্রান বাঁচল

পা পিছলে নদীতে পরল বৃদ্ধ, প্রত্যক্ষদর্শীদের সহায়তায় প্রান বাঁচল

by News On Time Tripura
0 comments 202 views

তেলিয়ামুড়াঃ

নদীর জলে তলিয়ে যাওয়া থেকে অল্পেতে প্রাণে বাঁচলো এক ব্যক্তি! এলাকায় চাঞ্চল্য! পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত ওই ব্যক্তির নাম অসীম সাহা (৬০-৬৫)। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকায় খোয়াই নদীতে।
সংবাদে প্রকাশ, দশমীঘাট এলাকায় খোয়াই নদীর পাশে কোন এক কাজ করার সময় আচমকাই পা পিছলে খোয়াই নদীর জলে পড়ে যায় অসীম সাহা নামের এক ব্যক্তি। সাঁতার না জানায় নদীর জলের গভীরতা থাকার কারণে ওই ব্যক্তি জলে তলিয়ে যেতে থাকে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ এলাকার লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে এবং ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য প্রচেষ্টা শুরু করে। সেই সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের। এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। পরবর্তীতে স্থানীয় লোকজন সহ অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় নদীর জল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ওই ব্যক্তির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।
অন্যদিকে এই ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।।

Leave a Comment