Home রাজ্যনিশিকুটুম্বের হাত থেকে রেহাই পেতে পুলিশ ও মহাকুমা শাসকের দ্বারস্থ বিলোনিয়ার ব্যাবসায়ীরা

নিশিকুটুম্বের হাত থেকে রেহাই পেতে পুলিশ ও মহাকুমা শাসকের দ্বারস্থ বিলোনিয়ার ব্যাবসায়ীরা

by News On Time Tripura
0 comments 202 views

বিলোনিয়াঃ

বিলোনিয়া শহরের বনকর বাজার সহ বিভিন্ন স্থানে চুরির বন্ধ রোধে পুলিশের কঠোর নজরদারি ব্যাবস্থা গ্ৰহন করার দাবিতে বিলোনিয়া ব্যাবসায়ী কমিটির পক্ষ থেকে বিলোনিয়া থানাতে এক ডেপুটেশন প্রদান করেন।আজ বনকর বাজারের ব্যাবসায়ীরা প্রথমেই হাজির হয় বিলোনিয়া থানার সামনে। সেখান থেকে চার জনের এক প্রতিনিধি দল বিলোনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি সুকান্ত ত্রিপুরার হাতে দাবির স্মারক লিপি তুলে দেন। পরবর্তী সময় ব্যবসায়ীরা সম্মিলিতভাবে মহাকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা শাসক রতন ভূমিকের হাতেও দাবি স্মারকলিপি তুলে দেন এবং এই সমস্যা নিরসনে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন তার দাবি রাখেন ব্যবসায়ীরা। ডেপুটেশন প্রদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাজার ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে সভাপতি দিলীপ নন্দী জানান বনকর বাজার এলাকায় এক মাসের মধ্যে পাঁচবার চুরি হয়েছে,তারমধ্যে কয়েকজন ব্যাবসায়ী একেবারে সর্বশান্ত হয়ে গেছেন,পূজোর মরশুমে সকলে যাতে ভালো ভাবে থাকতে পারে নিশ্চিন্তে ব্যবসা করতে পারে তার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন।বাজার এলাকায় চুরি বন্দ্ধ করা এটাই ছিল তাদের মূখ্য দাবি,পাশাপাশি দাবি ছিল বনকর বাজারে পুলিশ পাহারার ব্যাবস্হা করা, ব্যবসায়ীরা জানান বহুবার পুলিশকে জানিয়েও চুরি কান্ডের কোন সুরাহা হয়নি তাই বাধ্য হয়ে আজ ডেপুটেশন প্রদান করা হয়। আজকের ব্যাবসায়ী সমিতির ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিলোনিয়া ব্যাবসায়ী সমিতির সম্পাদক মানিক পাল,সভাপতি দীলিপ নন্দী,সহ সমিতির অন্যান্য দায়িত্বভার নেতৃত্ব এবং বিলোনীয়া শহর ও বনকর বাজারের ব্যাবসায়ীবৃন্দ।

Leave a Comment