Home BREAKING NEWSNesha Mukta Tripura : আখ বোঝাই উত্তর প্রদেশের লরিতে আটক ৩০ লক্ষ টাকার গাঁজা

Nesha Mukta Tripura : আখ বোঝাই উত্তর প্রদেশের লরিতে আটক ৩০ লক্ষ টাকার গাঁজা

by News On Time Tripura
0 comments 255 views

তেলিয়ামুড়াঃ

একদিকে চলছে রাজ্যকে নেশা মুক্ত করার অভিযান আর অন্যদিকে বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করে গোটা রাজ্যকে এক প্রকার নেশার সাগরে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে নেশার বিরোধীতায় পুলিশের সফলতা মিললেও অধিকাংশ ক্ষেত্রেই যে নেশার বারবারন্ত চলছে তা কিন্তু বলতে দ্বিধা নেই।
আবারো তেলিয়ামুড়াতে নেশা বিরোধী অভিযানে পুলিশের বিশেষ সফলতা। ঘটনার বিবরণে জানা যায় গতকাল গভীর রাতে সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বহি:রাজ্যের UP25 FT 2322 নম্বরের একটি ট্রাক গাড়ি থেকে মুঙ্গিয়াকামী থানার পুলিশ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরার নেতৃত্বে সফল অভিযান সংঘটিত করে ৩২০ কেজি শুকনো গাজা উদ্ধার করে যার বাজার মূল্য ৩০ লক্ষাধিক বলে পুলিশের দাবি।
এদিকে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা দাবি করেছেন সংশ্লিষ্ট গাঁজা পাচারের সাথে যুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে, সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে গোটা ঘটনার তদন্ত করা হবে বলে মহকুমা পুলিশ আধিকারিকের দাবি।।

Leave a Comment