Home BREAKING NEWSগভীর রাতে ABVP প্রাক্তন নগর অধ্যক্ষের বাড়িতে ঢুকে গাড়ি ভাংচুর

গভীর রাতে ABVP প্রাক্তন নগর অধ্যক্ষের বাড়িতে ঢুকে গাড়ি ভাংচুর

by News On Time Tripura
0 comments 286 views

কৈলাশহরঃ

শুক্রবার গভীর রাতে কৈলাশহর বউলাবাসা এলাকায় কে বা কাহারা গাড়ির ঘর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১টি গাড়ি ভাঙচুর চালায়। জানা যায় ABVP-র প্রাক্তন কৈলাশহর নগর অধ্যক্ষ শিবাজী সেনগুপ্তের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়েছিলেন গাড়ি রাখার জন্য রঘুকান্ত মিশ্র অভিযোগ গতকাল গভীর রাতে কেবা কাহারা সেই গাড়ির ঘরটি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গাড়িটি ভাঙচুর চালায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। উল্লেখ্য কৈলাশহর থানা থেকে ঢিলছুরা দূরত্বে রয়েছে শিবাজী সেনগুপ্তর বাড়ি পুলিশের ভূমিকা নিয়েও খুব প্রকাশ করেন শিবাজী সেনগুপ্ত উক্ত বিষয় নিয়ে শিবাজী সেনগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এর আগেও আমার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল এর আগেও একাধিকবার আক্রান্ত হয়েছি আমি পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের আইনের আওতায় আনতে ব্যর্থ তবে কি কারনে গতকাল গভীর রাতে সেই গাড়ির ঘড় ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এইভাবে গাড়িটিকে ভাঙচুর চালানোর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে তা এখনো জানা যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর গিয়ে ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরপরিষদের ভাইস চেয়ারম্যান নিতিশ দে সেই গাড়ির ঘরের ভিতরে প্রচুর পরিমাণে ইটের টুকরো পাওয়া যায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment