Home BREAKING NEWS৭ লক্ষ নগদ, ৬০০ ইয়াবা সহ আটক দুই

৭ লক্ষ নগদ, ৬০০ ইয়াবা সহ আটক দুই

by News On Time Tripura
0 comments 315 views

ধর্মনগরঃ

উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ও চুরাইবাড়ি থানার যৌথ অভিযানে নগদ সাত লক্ষ টাকা সমেত আটক ছয়শো ইয়াবা টেবলেট।আটক দুই মাদক পাচারকারী।ধৃতরা যথাক্রমে আব্দুল মন্নান,মৃত পিতা আঞ্জির আলী।বাড়ি চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডে এবং অপরজন ময়নুল মিয়া।বাড়ি অসম রাজ্যের বাজারিছড়া থানাধীন কারখানা পুত্নি এলাকায়।সাথে উদ্ধার করা হয়েছে একটি সুইফ্ট ডিজায়ার কার ও একটি স্কুটি। এমর্মে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার গভীর রাতে কদমতলা থানার নাইট পেট্রলিং এর পুলিশ AS11X/6318 নম্বরের স্কুটি সহ অসমের বাজারিছড়া থানাধীন কারখানা পুত্নি এলাকার ময়নুল মিয়া নামের এক যুবককে আটক করে।পরে ধৃত যুবককে তল্লাশি চালালে তার কাছ থেকে ছয়শো ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপার আরো জানান, পুলিশ ধৃত ইয়াবা পাচারকারীরকে জিজ্ঞাসাবাদ চালালে সে জানায়,ইয়াবা টেবলেট গুলি চুরাইবাড়ি এলাকার আব্দুল মান্নানের কাছ থেকে এনেছে। তাছাড়া ধৃত যুবকের পকেট থেকে একটি গাড়ির চাবি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার চুরাইবাড়ি থানার সহযোগিতায় আব্দুল মান্নানের বাড়িতে হানা দিয়ে কাপড়ের আলনা থেকে নগদ সাত লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ।যে টাটার কোন বৈধতা দেখাতে পারেনি আব্দুল মন্নান।সাথে কদমতলা থানাধীন তারকপুর কালাচাঁদ মিলন মন্দির সংলগ্ন একটি পরিত্যাক্ত জায়গা থেকে AS01EL/3760 নম্বরের একটি সুইফ্ট ডিজায়ার কার আটক করে পুলিশ। পুলিশ সুপার আরো জানান, বর্তমানে ছয়শো ইয়াবা টেবলেট,নগদ সাত লক্ষ টাকা, সুইফ্ট ডিজায়ার,স্কুটি সমেত ধৃত দুই মাদক পাচারকারী কদমতলা থানার হেফাজতে রয়েছে। কদমতলা থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে।তাই এই কন্ডে যারা জড়িত সকলকে জালে তুলা হবে। শুক্রবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে স্হানীয় থানার পুলিশ।

Leave a Comment