Home BREAKING NEWSপ্রতি কেজি আড়াই লক্ষ টাকার আম ফলিয়ে ইন্টারনেটে শেয়ার করে বিপদে কৃষক

প্রতি কেজি আড়াই লক্ষ টাকার আম ফলিয়ে ইন্টারনেটে শেয়ার করে বিপদে কৃষক

by News On Time Tripura
0 comments 358 views

ভুবনেশ্বরঃ

কৃষকের নাম লক্ষ্মীনারায়ণ। আম চাষ তাঁর শখ এব‌ং জীবিকাও। সম্প্রতি নিজের বাগানে ৩৮ রকমের নানা বিরল প্রজাতির আম ফলিয়েছেন লক্ষ্মীনারায়ণ। সেই সব বিরল এবং বহুমূল্য আমের প্রজাতির দামের কথা জানতে পেরে তিনি এতটাই উত্তেজিত এবং আবেগপ্রবণ হয়ে পড়েন, যে ফলাও করে সেই খবর ভাগ করে নেন সমাজমাধ্যমে। সঙ্গে দেন আড়াই লক্ষ টাকা কেজি দরের তাঁর ফলানো আমের ছবিও। তার পরেই ঘটে এই ঘটনা। তার বাগান থেকে উধাও হল সেই দামি আম। ওড়িশার নুয়াপাড়া জেলার এই ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছেন ওই কৃষক। পুলিশের কাছে আম চুরির অভিযোগ দায়ের করেছেন তিনি।

Leave a Comment