Home BREAKING NEWSএকের পর এক চুরির ঘটনা বিশালগড়ে, পুলিশবাবুরা কুম্ভনিদ্রায়

একের পর এক চুরির ঘটনা বিশালগড়ে, পুলিশবাবুরা কুম্ভনিদ্রায়

by News On Time Tripura
0 comments 229 views

বিশালগড়ঃ

একের পর এক চুরির ঘটনা বিশালগড়ে। কিন্তু পুলিশবাবুরা কুম্ভনিদ্রায়। আবারো পশ্চিম লক্ষিবিল এলাকায় এক ব্যক্তির দোকানে চুরি। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়  মঙ্গলবার গভীর রাতে বিশালগড় পশ্চিম লক্ষীবিল এলাকার খগেন্দ্র বনিকের দোকানে চোরের দল হানা দিয়ে দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে  দোকানে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে দোকান মালিক দোকানে এসে দোকান খুলতেই চুরির  ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে। দোকান মালিক জানায় প্রায় ১৫ হাজার টাকার জিনিস নিয়ে গেছে চোরের দল, পাশাপাশি দোকানে থাকা নগদ চার হাজার টাকাও লুট করে নিয়েছে চোরের দল। এদিকে ঘটনার  খবর পাঠানো হয় বিশালগড় থানায়। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে পুলিশ ঘটনার খবর পাওয়া সত্ত্বেও প্রায় চার ঘণ্টা পর ঘটনাস্থলে আসে এবং প্রতিবারের মতো নামকাওয়াস্তে একটি মামলা হাতে নিয়ে চলে যায়। অন্যদিকে স্থানীয়দের বক্তব্য এলাকার বখাটে নেশখোর যুবকরাই এই চুরির ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ যদি রাতে সঠিকভাবে টহলদারি চালাতো তাহলে এই ধরনের চুরির ঘটনা বৃদ্ধি পেতো না বলে দাবি স্থানীয়দের।

Leave a Comment