Home BREAKING NEWSগৃহবধূর রহস্য মৃত্যু, অপরাধীদের বাঁচাতে ময়দানে পুলিশ অফিসার

গৃহবধূর রহস্য মৃত্যু, অপরাধীদের বাঁচাতে ময়দানে পুলিশ অফিসার

by News On Time Tripura
0 comments 341 views

শান্তিরবাজার: পূর্বপাড়া এলাকাথেকে উদ্ধার এক গৃহবধূর মৃতদেহ, মৃত্যুর রহস্য ধামাচাপা দিতে মাঠে নেমেছে শান্তির বাজার থানার এক পুলিশ অফিসার। ঘটনার বিবরনে জানাযায় শনিবার রাত্রিবেলায় শান্তির বাজার জেলা হাসপাতালে এক গৃহবধূর মৃতদেহ নিয়ে আসা হয়। এই খবর জানার পর ঘটনাস্থলে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হতে দেখে মৃতদেহকে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়। মৃত গৃহবধূর ভিডিও ফুটেজ সহ সংবাদ সংগ্রহ করতে গেলে শান্তির বাজার থানার এসআই রূপক বৈদ্য তেলে বেগুনে জ্বলে উঠে। গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছে অনেকে। এই মৃত্যুর রহস্য ধামাচাপা দিতে পুলিশ অফিসার মাঠে নেমেছে। অভিযোগ বিগতদিনে এই এসআই রূপক বৈদ্যের সহযোগিতায় গুন্ডা টেক্সে আটক সুমন দেবনাথ ও শুভ্রজিৎ পাটারী অনায়াসে জামিন পেয়ে যায়। বর্তমান সময়ে দেখা যাচ্ছে গৃহবধূর মৃত্যুর কারন ধামাচাপা দিতে মাঠে নেমেছে সেই পুলিশ অফিসার। তিনি এই হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছেন বলে সুত্রের খবর। যার ফলে সংবাদমাধ্যমকে সংবাদ সংগ্রহ করতে বাধা দেয় এক পুলিশ অফিসার । এখন দেখার বিষয় মৃত্যুর আসল রহস্য উন্মোচনে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Leave a Comment