Home BREAKING NEWSচারদিন ধরে নিখোঁজ যুবক, পুলিশের ভুমিকায় ক্ষোভ

চারদিন ধরে নিখোঁজ যুবক, পুলিশের ভুমিকায় ক্ষোভ

by News On Time Tripura
0 comments 201 views

কৈলাশহরঃ গত ২৪শে মে কৈলাসহর শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্যামল দাস এর ছেলে প্রীতিশ দাস বয়স (33) পেশায় CSP এয়ারটেল মানিতে কর্মরত।  প্রতিদিনের মতো সে ২৪ মে তার নিজ বাড়ি থেকে দুপুর বেলা বেরিয়ে যায় সন্ধ্যা হলেও সে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর কৈলাশহর থানায় একটি মিসিং ডায়েরি করে।

কিন্তু চারদিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত প্রীতিশ দাসের কোন খোঁজ না মেলায় প্রীতিশ দাসের পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েন । তাই  একপ্রকার বাধ্য হয়ে  শনিবার দুপুরে পরিবারের লোকজন সহ শ্রীরামপুর এলাকাবাসীরা কৈলাশহর থানার দারস্ত হন।

Leave a Comment