Home BREAKING NEWSচুরি-ছিন্তাই-নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নিতি বিধায়কের

চুরি-ছিন্তাই-নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নিতি বিধায়কের

by News On Time Tripura
0 comments 203 views

বিশালগড়ঃ রাজ্যের প্রায় প্রতিটি জায়গায় বৃদ্ধি পেয়েছে চুরি, ছিন্তাইয়ের ঘটনা। নেশার টাকা যোগার করতে গিয়ে চুরি ছিন্তাইয়ের পথ অবলম্বন করছে নেশায় আসক্ত যুবসমাজ। আর এই অভিশাপ থেকে মুক্ত নেই বিশালগড়ও। রাতের আঁধারে চলছে চুরি ছিন্তাই রাহাজানির মত ঘটনা। আর এইসব কিছুর নেপথ্যে রয়েছে ড্রাগ বানিজ্যের রমরমা এবং একাংশ দুষ্কৃতিদের আস্ফালন। এবার এইসব অসামাজিক গতিবিধির বিরুদ্ধে আপোষহীন বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আইন আইনের পথে চলবে এবং এইসব দুস্ক্ররতিদের বিরুদ্ধে রুথলেস ভাবেই কাজ করবে প্রশাসন। আর এইবার বিশালগড়ের বিধায়কও একই সুরে সুর মেলালেন। চুরি ছিন্তাই নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সের নির্দেশ দিলেন বিধায়ক। পুলিশকে দেওয়া হয়েছে আপোষহীন পদক্ষেপের নির্দেশ।

Leave a Comment