Home BREAKING NEWSখোয়াই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি তিন শিশু

খোয়াই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি তিন শিশু

by News On Time Tripura
0 comments 186 views

খোয়াইঃ

খোয়াই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর। খোয়াই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন শিশু। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টায় খোয়াই পশ্চিমগণকী গ্রাম পঞ্চায়েতে পহরমুড়া ব্রিজ সংলগ্ন এলাকায়। নদীতে তলিয়ে যাওয়া মৃত তিন শিশুর নাম সপ্তদ্বীপ নম(৭) বাড়ি বিশালগড়, মটোশি দাস (১২) বাড়ি মহড়চড়া, বাবলি রায়(৯) স্থানীয়।


ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই পশ্চিমগনকি এলাকার জনৈক্য গোপাল দাসের বাড়িতে গত কাল একটি সামাজিক অনুষ্ঠান ছিল। এই সামাজিক অনুষ্ঠানে গোপাল দাসের দুই মেয়ে সন্তানরা দাদুর বাড়িতে আসে বেড়াতে। এদিন সকাল ১১টা নাগাদ গোপাল দাস ও তার নাতি সপ্তদ্বীপ নম ও নাতনি মোটুসী দাস সহ প্রতিবেশী বাবলি রায়কে নিয়ে খোয়াই নদীতে স্নান করতে নামে। আচমকা তিন শিশু নদীতে তলিয়ে যায়। চিৎকার চেঁচামেচি করতেই প্রতিবেশীরা ঝাঁপিয়ে পড়ে নদীতে। নদী থেকে এলাকাবাসীরা সপ্তদীপ নামক ও বাবলি রায়কে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকৃত বলে ঘোষণা করে। অপরদিকে তলিয়ে যাওয়া মটোসি দাসকে দীর্ঘ দেড় ঘন্টা পর খোঁজাখুঁজি করে এলাকাবাসী নদী থেকে উদ্ধার করে মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

banner

Leave a Comment