Home BREAKING NEWSজমকাল অনুষ্ঠানে নবর্ষকে বরন করল বিশালগড়

জমকাল অনুষ্ঠানে নবর্ষকে বরন করল বিশালগড়

by News On Time Tripura
0 comments 222 views

বিশালগড়ঃ

সাড়ম্বর ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করল বিশালগড়। সংস্কৃতির শহর বিশালগড়ে সংস্কৃতির বিস্তারে এবং সাংস্কৃতিক বাতাবরনের সমৃদ্ধিতে উৎসাহের সহিত কাজ করছেন এলাকার তরুন বিধায়ক সুশান্ত দেব। নিজের মস্তিষ্ক প্রসূত এবং নিজের ঐকান্তিক প্রচেষ্টায় বছরের প্রথমেই এক জমকাল অনুষ্টনারে আয়োজন করে সেই বার্তাই দিলেন বিধায়ক। অনুষ্ঠানের মধ্যমণি রাজ্যের ম্যুখ্যমন্ত্রীও বছরের প্রথমে এই ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন। গ্রাম বাংলার চিরাচরিত কৃষ্টি সংস্কৃতির আদলে সাজিয়ে তোলা হয় বিশালগড়ের নব নির্মিত টাউনহলকে। মুল ফটকের সামনে থেকে এক অপুর্ব উপস্থাপনার মধ্য দিয়ে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে। সমগ্র রাস্তাজুড়ে চিত্রশিল্পীদের তুলির টানে এক অপুর্ব রুপ ধারন করে গোটা অনুষ্ঠান প্রাঙ্গন। বিশালগড়ের সাংস্কৃতির উন্মেষে এই ধরনের আয়োজনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। সারই সাথে তরুন বিধায়কের উদ্যোগের প্রশংসাও করেন। তিনি বলেন জাতি-জনজাতিদের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির মেলবন্ধনেই তৈরী হবে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার মসৃন পথ। তাছাড়া তিনি তার বক্তব্যে রাজ্যজুড়ে গজিয়ে উঠা নেশার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি বলেন ভাল নেশা নয় খারাপ নেশা বর্জন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখতে গিয়ে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেশার বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান রাখেন বিধায়ক সুশান্ত দেব। এবং আগামীদিনে সংস্কৃতির বিকাশ ঘটিয়ে সুন্দর বিশালগড় গড়ার অঙ্গীকার গ্রহণ করেন।

রবিবারের এই অনুষ্ঠানে স্থানিয় এবং আমন্ত্রিত শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনায় এক অনন্য অনুষ্ঠানের সাক্ষী রইল বিশালগড়বাসী।

banner

Leave a Comment