Home BREAKING NEWSশিল্প উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান নবাদল বনিক

শিল্প উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান নবাদল বনিক

by News On Time Tripura
0 comments 201 views

আগরতলাঃ ত্রিপুরা রাজনীতির এক উদীয়মান রাজনেতার নাম নবাদল বনিক। বিশালগড়ের রাজনৈতিক মাটি থেকে এই রাজ্য অনেক রাজনেতাদের দাপট দেখেছে। আর বর্তমান রাজনৈতিক পরিমন্ডলে বিশালগড়ের দুই তরুন নেতা সুশান্ত দেব এবং নবাদল বনিক রাজ্য রাজনীতির সম্পদ বলা যেতে পারে। বয়সের নিরিখে রাজনৈতিক অভিজ্ঞতা কম হলেও ভারতীয় জনতা পার্টির বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় প্রথম সারির  নেতাদের ভীড়ে নবাদল বনিকের নাম অন্যতম। সংসদীয় রাজনীতিতে না দেখা গেলেও সংগঠনের রাজনীতিতে বিজেপির অন্যতম সৈনিক ভারতীয় জনতা যুবমোর্চার প্রদেশ সভাপতি  নবাদল বনিক। সোমবার তাকে নতুন দায়িত্ব প্রদান করা হয় ত্রিপুরা সরকারের তরফ থেকে। টিংকু রায়ের মন্ত্রী হবার পর ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন নবাদল বনিক। ২০১৮ সালের আগে থেকেই ভারতীয় জনতা পার্টির প্রসারে অনবদ্য ভুমিকা পালন করেছিলেন নবাদল। ২০২৩ এ বিধানসভা নির্বাচনে নিজের জন্য টিকিটের দাবী করেননি। বরং সংসদীয় রাজনীতির উর্ধে পার্টির জন্য কাজ করার আগ্রহ দেখিয়েছেন। বর্তমান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার স্নেহের পাত্র হিসেবেই চর্চিত নবাদল। অবশেষে তাকেই শিল্প উন্নয়ন নিগমের দায়িত্ব প্রদান করলেন মানিক সাহা। দায়িত্ব পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নবাদল বমিক।

Leave a Comment