Home BREAKING NEWSমানসিক অবসাদগ্রস্থ মায়ের দায়ের কোপে আহত ছেলে

মানসিক অবসাদগ্রস্থ মায়ের দায়ের কোপে আহত ছেলে

by News On Time Tripura
0 comments 232 views

কৈলাশহরঃ মানসিক অবসাদগ্রস্থ মায়ের কোপে আহত 13 বছরের শিশু ।৮ তারিখ শনিবার রাতে কৈলাশহর এলাকায় মানসিক ভারসাম্যহীন মায়ের দায়ের আঘাতে গুরুতর আহত নিজ সন্তান। ঘটনার বিবরণে জানা যায় কৈলাশহর এলাকার বাসিন্দা রুপসা বেগম দীর্ঘদিন আগে মানসিক রোগে আক্রান্ত হয়ে পরে, তারপর তার পরিবারের লোকজন বহু চিকিৎসা করিও কোন কাজ হয়নি। অবশেষে শুক্রবার গভীর রাতে ঘুমিয়ে থাকা তার ১৩ বছরের সন্তানকে ধারালো দা দিয়ে শরীরে এবং মাথার মধ্যে বেশ কয়েকটি আঘাত করে। এতেই রক্তাক্ত হন ১৩ বছরের নাবালক পুত্র। তার চিৎকার শুনে ছুটে আসে পাশের বাড়ির লোকজন এবং রক্তাক্ত অবস্থায় সাইদুল হোসেনকে উদ্ধার করে কৈলাশহর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সাইদুল ইসলাম মায়ের হাতে সন্তান আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Leave a Comment