Home BREAKING NEWS২১ কৌটা ব্রাউন সুগার সহ আটক এক নেশাকারবারি

২১ কৌটা ব্রাউন সুগার সহ আটক এক নেশাকারবারি

by News On Time Tripura
0 comments 203 views
বিলোনিয়া

বিলোনিয়াঃ

নেশা কারবারি থেকে শুরু করে পকেটমার ও অসামাজিক কার্যকলাপের আস্তানা হয়ে উঠছে বিলোনিয়া রেল স্টেশন চত্বর । বার বার সংবাদ শিরোনামে উঠে আসছে বিলোনিয়া রেল স্টেশন। সেই সংবাদের বাস্তব সত্যের জলন্ত প্রমাণ আবারো উঠে এলো রবিবার বিকেলে। রাতের আঁধারে নয়। প্রকাশ্য দিবালোকে ব্রাউন সুগার ভর্তি কৌটা নিয়ে এক নেশা কারবারি বিলোনিয়া রেল স্টেশনে ঘোরাফেরা করতেই হাতে নাতে ধরা পরে এলাকার কিছু যুবকের হাতে । পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নাম অভিজিৎ দাস । স্থানীয় কিছু যুবক বিলোনিয়া রেল স্টেশনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় পর অভিজিৎ কে আটক তুলে দেয় রেল পুলিশের হাতে। পরবর্তী সময়ে রেল পুলিশের পক্ষ থেকে বিলোনিয়া থানায় খবর দেওয়া হয় । খবর পেয়ে বিলোনিয়া থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে অভিজিৎ দাসের কাছ থেকে ২১ টি নেশার কোটা উদ্ধার করে এর মধ্যে ১৮ টি কোটায় পরিপূর্ণ  ছিল ব্রাউন সুগার এবং আর বাকি তিনটি কৌটা ছিল খালি। জানা গিয়েছে অভিজিৎ এর বাড়ি বিলোনিয়ার বরজ কলোনি এলাকায় । বিলোনিয়া থানার পুলিশ অভিজিৎ দাসকে আটক করে থানায় নিয়ে আসে । এনডিপিএস এক্টে মামলা গ্ৰহন করে পুলিশ নেশা কারবারি অভিজিৎকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

Leave a Comment