Home BREAKING NEWSঅবশেষে মাঘের শীত রাহুলের গায়ে ! টি-শার্ট ছেড়ে জ্যাকেট পড়লেন রাহুল ।

অবশেষে মাঘের শীত রাহুলের গায়ে ! টি-শার্ট ছেড়ে জ্যাকেট পড়লেন রাহুল ।

by News On Time Tripura
0 comments 231 views
কাশ্মীর

কাশ্মীরঃ শেষ পর্যন্ত শীত মালুম হল রাহুল গান্ধীর! ‘ভারত জোড়ো যাত্রা’য় এই প্রথম বার গায়ে জ্যাকেট জড়ালেন কংগ্রেস সাংসদ। শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের কাঠুয়াতে হাঁটা শুরু করেন সনিয়া-পুত্র। সেখানেই এই কর্মসূচিতে প্রথম বার কালো রঙের জ্যাকেট পরিহিত রাহুলকে দেখা গেল। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেছেন রাহুল। তার পর দেশের নানা রাজ্য ছুঁয়ে বৃহস্পতিবার এই যাত্রা পৌঁছেছে জম্মু ও কাশ্মীরে। জানুয়ারির শুরুতে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। দিল্লিতেও অব্যাহত শীতের কামড়। তবে ঠান্ডার মধ্যেও সাদা রঙের টি-শার্ট আর জিন্‌স পরেই চষে বেড়িয়েছেন রাহুল। হাড়হিম ঠান্ডার মধ্যেও কিনা শুধু একটা টি-শার্ট! রাহুলের কি ঠান্ডা লাগে না? গত কয়েক দিন রাহুলের এ হেন অবতার নিয়ে জোর চর্চা চলেছে। তীব্র ঠান্ডায় শীতপোশাক না পরেই কী ভাবে ঘুরছেন রাহুল? এ নিয়ে কৌতূহলের উদ্রেক হয়েছে বিভিন্ন মহলে। অবশেষে সেই কৌতূহলের যবনিকা পতন ঘটালেন রাহুল নিজেই।শুক্রবার টি-শার্টের উপর কালো রঙের ‘উইন্ডচিটার’ (এক ধরনের জ্যাকেট) পরে হাঁটলেন রাহুল। তবে বেশিক্ষণ গায়ে জ্যাকেটটি রাখেননি সাংসদ। কিছু ক্ষণ পরই জ্যাকেটটি খুলে সেই টি-শার্ট-জিন্‌‌স অবতারেই হাঁটা শুরু করেন। তবে রাহুল যে এই প্রথম জীবনে শীতকালে জ্যাকেট পরলেন তা কিন্তু নয়। অতীতেও শীতপোশাকে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ‘ভারত জোড়ো যাত্রা’য় শীতের সময় দিল্লিতে শুধু টি-শার্ট পরিহিত অবস্থায় রাহুলকে দেখে অনেকে বিস্মিত হন।

video source: ANI

Leave a Comment