Home রাজ্যএলাকার উন্নয়নে বাধা এক পরিবারের। এলাকাবাসীদের অভিযোগে থানায় গড়ায় মামলা।

এলাকার উন্নয়নে বাধা এক পরিবারের। এলাকাবাসীদের অভিযোগে থানায় গড়ায় মামলা।

by News On Time Tripura
0 comments 216 views
তেলিয়ামুড়া, ত্রিপুরা

তেলিয়ামুড়া: এলাকারই এক ব্যক্তি কর্তৃক এলাকার উন্নয়নের কাজে বাধাদান,  পরে থানায় পর্যন্ত গড়ায় বিষয়টি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছাড়া গ্রামের মাল পাড়া এলাকায় সোমবার সকালে। ঘটনার বিবরণের জানা যায় মালপাড়া এলাকায় ১৫০ পরিবারের বসবাস। কিন্তু এলাকায় প্রচন্ড জল সংকট চলছিল। এই জল সংকট নিরসনের জন্য এলাকারই বাসিন্দা হরেন্দ্র দাসের জায়গাতে সরকারিভাবে একটি সাব মারজিবল মেশিন বসানোর কাজ চলছিল। সোমবার ওই সাব মারজিবল মেশিন বসানোর জন্য পাইপ বোঝাই একটি লরি রাস্তা দিয়ে মালপাড়ায় যাওয়ার সময় বিপত্তি দেখা দেয়। এলাকারই অপর এক বাসিন্দ প্রমোদ সরকার এই রাস্তা দিয়ে লরিটি যাওয়ার সময় বাধা দান করে।  এতেই ঝামেলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ মূলে পুলিশ প্রমোদ সরকার সহ গোটা পরিবারের লোকজনকে তুলে নিয়ে আনে থানায়। এদিকে এই ঘটনা নিরসনের জন্য তৎক্ষণাৎ ছুটে আসেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের স্বামী পরিমল রায় এবং অন্য এক নেতা নিরোদ দাস। ঘটনাস্থলে তারা আসামাত্রই প্রমোদ সরকারের পরিবারের লোকেরা পরিমল রায় এবং নিরোদ দাসের উপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ করে  জানায় এলাকাবাসী। অপরদিকে প্রমোদ সরকার তেলিয়ামুড়া থানায় পরিমল রায় এবং নিরোদ দাসের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ জানান। এই সাবমার্সিবলের দাবী ছিল দীর্ঘদিনের। এতে প্রায় ১৫০ টি পরিবার উপকৃত হবে বলে জানান এলাকাবাসীরা।

Leave a Comment