Home BREAKING NEWSতিন মাস পূর্বে চুরি করা স্বর্ণালংকার বাড়ির গেইটে ফিরিয়ে গেলো চোর..!

তিন মাস পূর্বে চুরি করা স্বর্ণালংকার বাড়ির গেইটে ফিরিয়ে গেলো চোর..!

by News On Time Tripura
0 comments 2 views

চুরি করে নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার চোরই আবার বাড়ির গেইটে ফেলে গেলেন। আজব ঘটনা বিশালগড়ে। গত সেপ্টেম্বর মাসে বিশালগড় থানার পেছনে নেতাজীনগরে সেফালী দাস নমঃ’র বাড়ি থেকে চোরের দল স্বর্ণালঙ্কার সহ নগর টাকা হাতিয়ে নিয়ে যায়৷ বৃদ্ধা বিশালগড় থানায় অভিযোগ দায়ের করতেই পুলিশ মামলা নথিভুক্ত করে ছয়জনকে গ্রেফতার করেন। তার মাঝেই শনিবার মহিলার গেইটের সামনে একটি প্যাকেটে করে স্বর্ণালঙ্কারগুলি চোরের দল ফেলে যায়। সঙ্গে সঙ্গেই মহিলা পূনরায় থানায় ছুটে আসেন। বিশালগড় থানার ওসি বাবুল দাস জানান ছয়জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানোর পর অনেক তথ্যই বেড়িয়ে আসে, বাকিদেরকেও গ্রেফতারের প্রস্তুতি চলছে। তার মাঝেই এই ঘটনা। সবর্শেষ এই মামলায় ঘনিয়ামারার কুখ্যাত চোর সাগর আলমকে গ্রেফতার করা হয়েছিল। সে পুলিশের কাছে স্বীকার করেন কীভাবে এই মহিলার বাড়িতে চুরিকান্ডটি সংঘটিত করেছিলেন। মামলার নম্বর – ৮২/২৬। ধৃত সাগর আলম পুলিশের কাছে স্বীকার করেছিলেন যে থানার কাছেই ঝুটনের জুয়েলারি দোকানে এই স্বর্ণালঙ্কারগুলি বিক্রি করেছিলেন। ধারণা করা হচ্ছে এই জুয়েলারি দোকানের মালিক ঝুটনই স্বর্ণালঙ্কারগুলি বাড়ির গেইটে ফেলে যায়। এই স্বর্ণ ব্যবসায়ী কিছুদিন আগেই বিশালগড় থানার আরেকটি চুরির মামলায় গ্রেফতার হয়েছিল। কিন্তু জেল থেকে বেরিয়ে এই অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী চুরির সামগ্রী কিনেই চলছেন। তাই তাকে পুনরায় গ্রেফতারের দাবি উঠছে। মহিলা স্বর্ণালঙ্কার পেয়ে গেলেও নগদ টাকাটি এখনো পাননি।

Leave a Comment