Home রাজ্যযুবক-যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে বিলোনীয়ায় বিএসএফ এর সিভিক একশন পোগ্রাম

যুবক-যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে বিলোনীয়ায় বিএসএফ এর সিভিক একশন পোগ্রাম

by News On Time Tripura
0 comments 15 views

বিলোনিয়া:

সীমান্ত এলাকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি দেশের বিভিন্ন সামরিক বাহিনীতে যোগদানের লক্ষ্যে বিএসএফ ৪৩ নম্বর বাহিনীর উদ্যোগে শনিবার বিলোনিয়া বিওপিতে অনুষ্ঠিত হয় সিভিক অ্যাকশন পোগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ ৪৩ নম্বর বাহিনীর ডিআইজি রাজকুমার, কমান্ড্যান্ট এম. রবিন্দর, অতিরিক্ত জেলাশাসক হাবিজ উদ্দিন সহ বিএসএফের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই কর্মসূচির আওতায় ৪৩ নম্বর বাহিনীর বিভিন্ন বিওপিতে এস.এস.সি, জিডি, অগ্নিবীর,সহ বিভিন্ন সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষার জন্য প্রশিক্ষণ নেওয়া যুবক-যুবতীদের হাতে পরীক্ষার প্রস্তুতির জন্য বই, খাতা,স্কুল ব্যাগ, শারীরিক প্রশিক্ষণের জন্য ট্র্যাকস্যুট, জুতো এবং শংসাপত্র তুলে দেওয়া হয়।বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ কারী যুবক যুবতীদের সাথে কথা বলেন আধিকারিক।

পাশাপাশি অনুষ্ঠানে ডিআইজি রাজকুমারের হাত ধরে বিলোনিয়া বিওপিতে যুবক-যুবতীদের প্রশিক্ষণের সুবিধার্থে আজ একটি কম্পিউটার সেন্টারের উদ্বোধন করা হয়।বিএসএফের এই উদ্যোগ সীমান্ত এলাকার যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে জানান বিএসএফের আধিকারিক।

banner

Leave a Comment